শনিবার, ২০ মার্চ, ২০১০

আমার দিন রাত্রির গল্প

আমি সিঁথি।
এই প্রথম আমি ব্লগে লিখছি।
ভেবে পাচ্ছিনা কি লিখা যায়...
জীবনটা এত বিশাল আর ঘটনাবহুল, সব কথা আবার ঠিক ধরা- ছোঁয়ার আওতাতেও থাকেনা।

একজন সাধারণ মানুষ, লোড-শেডিং-এ বিরক্ত, বেকার, ইন্টারনেট ব্যভারে অদক্ষ-
কি-ই হতে পারে তার ব্লগের বিষয়!?!!

শুধু এই টুকুই বলা যায়- আমার জীবনটা আর আমার নিয়ন্ত্রণে  নেই 
স্বপ্নের ঘুড়ির সূতা কেটে গেছে
হতাশার মেঘ ঢেকে দিয়েছে আকাশ
কারণ কিছুই না। আমার আলসেমি...

এর মধ্যে একটা বড় আনন্দ, আমি মা হতে চলেছি 
অধীর আগ্রহে আমি আর আমার সন্তানের পিতা আমাদের প্রথম শিশুটিকে দেখার দিন গুনছি

এই ভালো লাগা আর সব ছোট- খাট তুচ্ছ বিষয় কে ঢেকে দেয়
 লাল নীল বেগুনী সবুজ আলোয়্য আমার মন ভরিয়ে দেয়

এই তো আমার দিন রাত্রির গল্প
এই আমার জীবন